টমটম-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত

টমটম-মোটরসাইকেল সংঘর্ষে দুই তরুণ নিহত


বিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে মোহাদ্দিছ খান (২০) ও শেখ নয়ন মিয়া (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চান্দপুর চা বাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাদ্দিছ খান চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে এবং শেখ নয়ন মিয়া একই ইউনিয়নের সতং গ্রামের শেখ কাইয়ুমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাদ্দিছ ও নয়ন মোটরসাইকেলে করে চন্ডির রামগঙ্গা চা বাগান এলাকা থেকে ঘুরে বাড়ি ফিরছিলেন। পথে চান্দপুর চা বাগানের সামনে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

← Newer

Previous article

Comments

Comments

Advertisement
Advertisement
Advertisement
Advertisement